Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মিরপুরে হিযবুত তাহরির সন্দেহে ৩ জন গ্রেপ্তার

mirpur

রাজধানী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরিরের সদস্য সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পল্লবীর ৬ নম্বর সেকশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে শনিবার আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— আব্দুল্লাহ আল মামুন (৩৩), ইউসুফ নুরানি (২৮) এবং এ কে এম মোস্তাফিজুর রহমান ওরফে মুহিন (২৩)।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জিয়াউজ্জামান জানান, কাচাবাজার সংলগ্ন একটি মসজিদের সামনে শুক্রবার জুমার নামাজের পর হিযবুত তাহরিরের লিফলেট বিতরণের সময় তাদেরকে আটক করা হয়। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করে শনিবার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়।

বিডিপি/এ

Leave A Reply

Your email address will not be published.