Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রিজভী-পাপিয়ার জামিন আদেশ বহাল

রিজভী-পাপিয়ার জামিন আদেশ বহাল

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আসিফা আশরাফী পাপিয়াকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়।

আদালত সূত্র জানায়, নাশকতার অভিযোগে দুই মামলায় রিজভীর ও পাপিয়াকে তিন মামলায় হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।

বিএনপি নেতাদের পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।

এর আগে ৭ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ রিজভীকে এবং পাপিয়াকে এসব মামলায় অন্তবর্তীকালীন জামিন দেন। এ জামিন আদেশ স্থগিতে চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

Leave A Reply

Your email address will not be published.