Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

এবার আসবে বড়পর্দায় গডজিলার সিক্যুয়েল

999
বিনোদন ডেস্ক:
বিখ্যাত হলিউডি টেক সিনেমা ‘গডজিলা’ আবার একবার আসবে বড়পর্দায়। প্রথম ‘গডজিলা’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালে এবং তারপরে এই বছরের মে মাসে আবার মুক্তি পেয়েছে কল্পবিজ্ঞানের এই সিনেমাটি। দু’টি বছরেই সিনেমাটি মুক্তি পাওয়ার পর দর্শকদের কাছে খুব গ্রহণযোগ্য হয়েছিল সিনেমাটি। সেই কারণে ওয়ার্নার ব্রাদার্স সিদ্ধান্ত নিয়েছে, সিনেমাটির সিকুয়েলতৈরি করবে। সূত্রের খবর, ওয়ার্নার ব্রাদার্সের পক্ষ থেকে সিনেমার পরিচালক গ্রিথ এডওয়ার্ড এর সঙ্গেই দ্বিতীয় সিনেমাটি বানানোর জন্য একটি আলোচনা করা হয়েছে এবং এডওয়ার্ড সিকুয়েল তৈরির জন্য রাজিও হয়েছেন। আপাতত এডওয়ার্ড তার আসন্ন সিনেমা ‘স্টার ওয়ার’ এর কাজে ব্যস্ত। এই সিনেমার কাজ শেষ করেই তিনি হাত দেবেন গডজিলার কাজে। কল্পবিজ্ঞান এবং টেকনোলজির মিশেলে তৈরি এই সিনেমাটি এই বছরে সমগ্র বিশ্ব জুড়ে পাঁচশো মিলিয়ন তুলেছে হলিউডের বক্সঅফিসে। শোনা গিয়েছে, ‘গডজিলা’ এর সিকুয়েলটি মুক্তি পাবে ২০১৮ সালের জুন মাসে।

Leave A Reply

Your email address will not be published.