Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু

সড়ক দুর্ঘটনা (2)মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ: ঝিনাইদহের রাজধারপুরে সড়ক দুর্ঘটনায় আছিয়া বেগম (৫৫) নামের এক মহিলা নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল ৮ টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। সে সদর উপজেলার পানামী গ্রামের মৃত হবিবর মন্ডলের স্ত্রী।

ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, গতকাল বিকালে আছিয়া বেগম ইঞ্জিন চালিত ভ্যানে করে জেলার সদর উপজেলার গোপালপাড়া বাজার এলাকা থেকে পানামী গ্রামে নিজ বাড়িতে ফিরছিল। পথিমধ্যে রাজধারপুর নামক স্থানে পৌছালে ভ্যানের চাকার সাথে তার গায়ের কাপড় জড়িয়ে গেলে সে রাস্তার উপর পড়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৮ টার দিকে আছিয়া বেগম মারা যায়।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.