Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শৈলকুপায় ভয়াবহ অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

download (6)ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় ভয়াবহ অগ্নিকান্ডে ইত্যাদি কনফেকশনারী নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। দোকানের মালিক কবিরপুর গোরস্থান এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে তুষার হোসেন।  ঘটনাটি ঘটেছে শৈলকুপা পৌর এলাকার কবিরপুর তিন রাস্তার মোড়ে।

জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে কবিরপুর তিন রাস্তার মোড়ে মোল্লা টাওয়ারের নিচ তলায় অবস্থিত ইত্যাদি কনফেকশনারী নামক একটি দোকানে ইলেকট্রিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে যায়। খবর পেয়ে শৈলকুপা দমকল বাহিনীর একটি দল এসে প্রায় আধাঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

শৈলকুপা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার হাসমত আলী জানান, ভোরে আগুন লাগায় দোকানের তালা বন্ধ ছিলো। যে কারনে তালা ভেঙ্গে আগুন নিয়ন্ত্রনে আনতে একটু সময় লেগেছে। দোকানে থাকা বেশীরভাগ মালামালই আগুনে পুড়ে গেছে।

দোকান মালিক তুষার জানান, তার দোকানে থাকা তিনটা ফ্রিজ, একটি ডিজিটাল ফটোকপি ম্যাশিন, দশটি মোবাইল ও নগদ টাকাসহ দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সেই সাথে এত বড় ক্ষতি পুশিয়ে উঠা তার পক্ষে সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.