Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

যমুনা ব্যাংকের ‘শঠিবাড়ি উপশাখা’ উদ্বোধন

রংপুর সংবাদদাতা:
যুমনা ব্যাংকের ‘শঠিবাড়ি উপশাখা’ উদ্বোধন করা হয়েছে। বুধবার রাত ৮টায় রংপুর জেলাধীন মিঠাপুকুর উপজেলার শঠিবাড়িতে এ শাখা উদ্বোধন করা হয়।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্যাংকটির চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। উদ্বোধন করেন ব্যাংকটির পরিচালক আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম ভরসা।

প্রধান অতিথি তার বক্তব্যের বলেন, যমুনা ব্যাংক বাংলাদেশ ৬২ ব্যাংকের মধ্যে যমুনা ব্যাংক ৫ম স্থানে আছে। তারই ধারাবাহিকতায় যমুনা ব্যাংক ক্ষুদ্র থেকে বৃহত্তর ঋণ প্রদান করে বাংলা দেশের মানুষকে সমৃদ্ধি শীল করার জন্য শঠিবাড়িতে তারা এই উপশাখাটি উদ্বোধন করা হল।

পরে প্রধান অতিথি শঠিবাড়ীর ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন এবং ব্যাংক ঋণ নেওয়ার ক্ষেত্রে সুদের হার তা শঠিবাড়িতে সকল ব্যাংকগুলোর থেকে ১%সুদের হার কমিয়ে দিতে বলেন ব্যাংক কর্মকর্তাদের।

সর্বশেষে তিনি ও তার সাথে আসা সফরসঙ্গী ব্যাংকটি পরিদর্শন করেন এবং ব্যাংক কর্মকর্তাদের সাথে আলোচনা করেন।

Leave A Reply

Your email address will not be published.