Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পঁচাত্তরে বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে লিবিয়ায় বৈঠক করেন এমাজউদ্দিন

ছবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
ছবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে গিয়ে বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে বৈঠক করেছিলেন বলে দাবি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। বুধবার রাজধানীতে মহানগর আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগস্টের শোক দিবসের এক আলোচনা সভায় এই দাবি করেন তিনি।

ড. মীজানুর বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ত্রিপোলিতে বঙ্গবন্ধুদের খুনিদের সঙ্গে বৈঠক করেন। এর আগে বঙ্গবন্ধুর খুনিদের বাংলাদেশ থেকে বার্মায় পাঠানো হয়। বার্মা থেকে তারা লিবিয়ার ত্রিপোলিতে গিয়ে হাজির হন।’

তিনি বলেন, ‘১৫ আগস্টের শোক দিবসে খালেদা জিয়াকে কেক না কাটার পরামর্শ দিয়ে এমাজউদ্দিন সাহেব নিজেই আবার কেক কাটার সময় খালেদা জিয়ার পাশে উপস্থিত ছিলেন। এটা দুঃখজনক।’

মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.