Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বগুড়ায় ২০ দলীয় জোটের হরতাল প্রতিবাদে আওয়ামী লীগের মিছিল

জেলা প্রতিনিধি, বগুড়া:
বগুড়ায় ২০ দলীয় জোটের হরতালে জোটের নেতাকর্মীরা মহাসড়কের বিভিন্ন স্থানে কাঠের গুড়ি ফেলে, টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করে। হরতালের প্রতিবাদে আওয়ামী লীগের একটি মিছিল শহরের জজকোর্ট, সাকির্ট হাউজ, নবাববাড়ি সড়ক হয়ে সাতমাথা প্রদক্ষিণ করে। মাটিডালী বিমান মোড়, চারমাথা, সাবগ্রাম এলাকায় বিএনপি ও জোটের শরীক দলের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ করে। হরতালে বগুড়ায় সমস্ত দোকানপাট বন্ধ ছিল। রিকশা ছাড়া হরতালে বাস, ট্রাক, কোচসহ ভারী যানবাহন চলাচল করেনি। তবে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। হরতালে কোথাও কোন সহিংস ঘটনা ঘটেনি।

Leave A Reply

Your email address will not be published.