Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আজ শহীদ মিনারে মন্ত্রী মহসিনের প্রতি শেষ শ্রদ্ধা

mohosin aliকেন্দ্রীয় শহীদ মিনারে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

বুধবার সকালে এই আওয়ামী লীগ নেতার মরদেহ মিন্টো রোডের বাসা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়।

সেখানে প্রধান বিচারপতি এস কে সিনহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন এবং সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান আওয়ামী লীগ নেতা মহসিন আলী। ৬৬ বছর বয়সী এই রাজনীতিবিদ নিউমোনিয়া ও হৃদরোগে ভুগছিলেন। মঙ্গলবার রাতে তার মরদেহ দেশে আনা হয়।

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর তার কফিন নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সেখানে জানাজা শেষে লাশ নেওয়া হবে মন্ত্রীর নিজের জেলা মৌলভীবাজারে।

দুপুরে মৌলভী বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জানাজা শেষে হযরত শাহ মোস্তফার (র.) মাজার সংলগ্ন কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে সৈয়দ মহসিন আলীকে।

সৈয়দ মহসিন আলী (ফাইল ছবি) সৈয়দ মহসিন আলী (ফাইল ছবি) ২০০৮ সালে মৌলভীবাজার-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মহসিন আলী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
আর গতবছর দশম জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হওয়ার পর তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন শেখ হাসিনা।

একাত্তরে সিলেট বিভাগ সিএনসি স্পেশাল ব্যাচের কমান্ডার হিসেবে সম্মুখযুদ্ধে নেতৃত্ব দেন মহসিন আলী। সেক্টরস কমান্ডার ফোরামের কেন্দ্রীয় কমিটি ও মুক্তিযোদ্ধা কাউন্সিলেরও সদস্য ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের এই সদস্য।

১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন মহসিন। মৌলভীবাজার পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনবার।

Leave A Reply

Your email address will not be published.