Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাংলাদেশ প্রতিদিন ও গ্রামের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নড়াইল ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট: মানহানী মামলায় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক মোস্তফা জামাল উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন নড়াইলের আদালত। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুর দায়ের করা ১০ কোটি টাকার মানহানি মামলায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ মুহাম্মদ জাকারিয়্যা এ আদেশ দেন।

জানা যায়, ২০১২ সালের ১৮ মে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১০ পৃষ্ঠায় ‘ফোরামের দাপটে অস্থির ক্রীড়াঙ্গন’ শিরোনামে আশিকুর রহমান মিকুকে জড়িয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। পরবর্তীতে ওই বছরের (২০১২) ৩ জুন মিকু বাদী হয়ে নড়াইল সদর আমলি আদালতে পত্রিকার সম্পাদক এবং তৎকালীন প্রকাশক মোস্তফা জামাল উদ্দীনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন। পুলিশকে এ মামলার তদন্তের নিদের্শ দেন আদালত। ২০১৪ সালের ২ এপ্রিল বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রকাশক এবং সম্পাদক বিরুদ্ধে সমন জারি করেন আদালত।মামলার আসামিরা আদালতে হাজির না হওয়ায় মঙ্গলবার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

অপরদিকে নড়াইলে যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মোঃ মবিনুল ইসলাম মবিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হয়েছে।

গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে নড়াইল সদর আমলি আদালতের বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট মোঃ হারুন-অর-রশীদ গ্রামের কাগজের সম্পাদক মবিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন ।

মবিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশের খবরে নড়াইলের সাংবাদিক মহল, পাঠক ও সুশিল সমাজ সন্তোষ প্রকাশ করেছেন।

উলে¬খ্য গত বছর ১৩ আগষ্ট ২০১৪ তারিখে দৈনিক গ্রামের কাগজে বিজয় টেলিভিশন ও দৈনিক করতোয়ার নড়াইল জেলা প্রতিনিধি, ক্রাইম নিউজ মিডিয়া (সি এন এম) এর নির্বাহী সম্পাদক ও নড়াইল জেলা সাংবাদিক ইউনিটির সাধারন সম্পাদক মোঃ জিয়াউর রহমান জামীকে নিয়ে কুটুক্তি,অশি¬ল , মানহানিকর মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশ করায় গ্রামের কাগজের নড়াইল প্রতিনিধি কাদের ও সম্পাদক মোঃ মবিনুল ইসলাম মবিন কে আসামী করে ১ কোটি টাকার মান হানি মামলা দায়ের করেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.