Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গভীর রাতে সেন্টমার্টিনে আগুন: দুটি ইকো রিসোর্ট পুড়ে ছাই

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে গতকাল (মঙ্গলবার) গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিচ ভ্যালি এবং কিংশুক নামের দুটি ইকো রিসোর্ট সম্পূর্ণ পুড়ে গেছে। রাত সোয়া ২টার দিকে সাইরী ইকো রিসোর্টের রিসেপশনে মাল্টি প্লাগের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা, পর্যটক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় পর্যটন ব্যবসায়ী আবদুল মালেক বলেন, ‘বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কাঠ ও বাঁশ দিয়ে তৈরি বিচ ভ্যালি রিসোর্ট মুহূর্তেই পুড়ে যায়। পরে আগুন পাশের কিংশুক ইকো রিসোর্টে ছড়িয়ে পড়লে সেটিও সম্পূর্ণ পুড়ে যায়।’

কিংশুক ইকো রিসোর্টের মালিক সরওয়ার আহমেদ বলেন, ‘তিলে তিলে গড়ে তোলা স্বপ্নের প্রতিষ্ঠানটি মুহূর্তেই পুড়ে শেষ হয়ে গেল।’

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, এই অগ্নিকাণ্ডের ফলে পর্যটনশিল্পে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তিনি আরও জানান, স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনাটি তদন্ত করছে।

ক্ষতিগ্রস্ত রিসোর্ট মালিকরা দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন। অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave A Reply

Your email address will not be published.