Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বেরোবি’র নতুন প্রক্টরকে বেরোবিসাসের শুভেচ্ছা

বেরোবি প্রতিনিধিঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সদ্য দায়িত্ব প্রাপ্ত প্রক্টর শাহীনুর রহমানের(চলতি দায়িত্ব) সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। বুধবার সকাল ১১ টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকে প্রক্টর শাহীনুর রহমানকে প্রক্টর অফিসে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর সাংবাদিকদের সাথে দায়িত্ব প্রাপ্ত প্রক্টর শাহীনুর রহমান মতবিনিময় করেন।

মতবিনিময় কালে দায়িত্বপ্রাপ্ত প্রক্টরের সাথে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তাজনিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সাংবাদিকেরা।

আলোচনা কালে দায়িত্বপ্রাপ্ত প্রক্টর শাহীনুর রহমান বিশ্ববিদ্যালয়ের সকলের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে দেখভাল করবেন বলে আশা ব্যক্ত করেন। একই সাথে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক যে কোন তথ্য প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় উপস্থিত সাংবাদিকবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সুষ্ঠতা বজায় রাখতে প্রক্টরিয়াল বডিকে যেকোন বিষয়ে সহযোগিতা করতে সর্বদা প্রস্তুত বলে অবহিত করেন।

শুভেচ্ছা মতবিনিময় কালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যাল সাংবাদিক সমিতির সভাপতি শাকিবুর রহমান শাহীন, সহ সভাপতি তপন কুমার রায়, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, দপ্তর সম্পাদক নূর ইসলাম সংগ্রাম,  প্রচার সম্পাদক নুর আলম, অর্থ বিষয়ক সম্পাদক ওমর ফারুক, পাঠাগার সম্পাদক  মাহফুজুল ইসলাম বকুল, আইন বিষয়ক সম্পাদক লালন চন্দ্র সিংহ, মোবাশ্বের আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত তিন মাস যাবৎ প্রক্টরের পদ শূন্য থাকার পর একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহীনুর রহমানকে গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)থেকে প্রক্টরের দায়িত্ব অর্পন করা হয়। প্রক্টর হওয়া অবধি এর আগে ২০১৪ সালের ২৫ নভেম্বর থেকে সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করছেন তিনি।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.