Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বারিধারায় একই কক্ষে দুই শিক্ষার্থী আত্মহত্যা

আত্মহত্যা1রাজধানীর বারিধারা আবাসিক এলাকার একটি বাসা থেকে গত রাতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ-তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, নিহতরা প্রেমিক-প্রেমিকা। প্রেমঘটিত টানা পোড়েন থেকে তারা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে পারে। নিহতরা হলো- হৃদয় হোসেন (২২) এবং নীরা (২০)। তারা দু জনই নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র। হৃদয় বিবিএ এবং নীরা ফার্মেসিতে অধ্যায়নরত ছিল। হৃদয়ের বাড়ি জামালপুর। আর নীরার বাড়ি নারায়ণগঞ্জে।

খবর পেয়ে পুলিশ, ডিবি, র‌্যাব ও সিআইডির ক্রাইম সিনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ভাটারা থানার ওসি নুরল মুত্তাকিন বলেন, ‘ঘটনাটি আত্মহত্যা বলে জানা গেছে। তবে এর কারণ জানা যায়নি। বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে।’
পুলিশ সূত্রে জানা গেছে, বারিধারার বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের ৬ নম্বর রোডের ২০৪ নম্বর বাড়ির বি-১ এর ফ্লাটে কয়েকজন ছাত্র মেস করে থাকে। সেখানেই ছিলেন হৃদয়। মাঝে-মধ্যে মিরা তাদের মেসে আসতেন। শুক্রবার দুপুরেও আসেন। মেসের সদস্য ইসরাত হোসেন রাতে বাসায় ফিরে দেখেন হৃদয়ের কক্ষে দুই জন একই ফ্যানে ঝুলছেন। পরে ইসরাত পুলিশের কাছে খবর দেন।
বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.