Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু

Jinaydha-L20141202142807

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের কালা গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আশাকুল ইসলাম (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মৃত শাহাদত ইসলামের ছেলে। শনিবার দুপুর ২ টার দিকে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়।

এলাকাবাসী জানায়, দুপুরে বাড়ীর মোটরে পানি তুলতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারাত্বক আহত হয় সে। পরে সেখান থেকে তাকে পাশবর্তী হাটগোপালপুর বাজারের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যুর সংবাদ পেয়েছি।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.