রাজধানীতে জমে উঠছে পশুর হাটের বেচাকেনা
সোমবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাটগুলোতে ক্রেতার সমাগম বাড়তে শুরু করে। বিক্রেতারা বলছেন, ঈদের এখনও ৩দিন বাকি থাকায় ক্রেতারা পশুর দর-দাম করলেও কিনছেন কম। তবে, ঈদ এগিয়ে আসার সাথে সাথে পশুর বিক্রি বাড়বে বলেও প্রত্যাশা করছেন বিক্রেতারা।
রাজধানীর হাটগুলোতে দেশের বিভিন্ন স্থান থেকে এখনও পশু নিয়ে আসছেন বিক্রেতারা। পশুর হাটে নিরাপত্তা রক্ষায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রাজধানীতে এবার ছোট বড় মিলিয়ে পশুর হাট বসেছে ২২টি।