Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাণীনগরে তিন মাদক ব্যবসায়ী আটক, গাঁজা-মদ উদ্ধার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে গাঁজা, মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার রাতে উপজেলার পারইল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বুধবার রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার পারইল এলাকা থেকে ওই গ্রামের লালমন সরদারের ছেলে শাকিব সরদার (২২) কে দুই লিটার চোলাইমদসহ আটক করা হয়।

এছাড়া একই গ্রামের যতীশ চন্দ্রের ছেলে চয়ন চন্দ্র (৪০)কে ৩০ গ্রাম গাঁজাসহ এবং জিয়াউর রহমানের ছেলে জিহাদ হোসেন (১৯) কে ২০ গ্রাম গাঁজাসহ আটক করে।

Leave A Reply

Your email address will not be published.