Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সন্ত্রাসী হামলার আশংকায় মিউনিখে ব্যাপক নিরাপত্তা জোড়দার

মিউনিখ জুড়ে ব্যপক নিরাপত্তা জোড়দার করা হয়েছে।মিউনিখ জুড়ে ব্যপক নিরাপত্তা জোড়দার করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির মিউনিখের পুলিশ বলছে, সেখানে সন্ত্রাসী হামলা হতে পারে তাদের কাছে এমন তথ্য রয়েছে। হামলার আশংকায় শহর জুড়ে ব্যপক নিরাপত্তা জোড়দার করা হয়েছে। লোক সমাগম হয় এমন ধরণের জায়গা এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে সাধারণ জনগণকে।

দুটি রেল ষ্টেশন বন্ধ ঘোষণা করে, শহর কর্তৃপক্ষ জানাচ্ছে ঐ দুটি ষ্টেশনে আর যাত্রী ওঠানামা করা হবে না। সেখান থেকে যাত্রীদের সরিয়ে নেয়া হয়েছে।

নববর্ষ উদযাপনে সন্ত্রাসী হামলার আশংকায় ইউরোপের বহু শহরেই এখন সতর্কতা জারি রয়েছে। মাত্র গতকালই ব্রাসেলস এবং প্যারিসে নববর্ষের ঐতিহ্যবাহী আলোকসজ্জা ও আতশবাজি প্রদর্শনীর অনুষ্ঠান বাতিল করা হয়।

প্যারিসে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এর আগে মস্কোতেও আতশবাজি প্রদর্শনীর অনুষ্ঠান কয়েক মিনিট দেরিতে শুরু হয়। নিরাপত্তা ঝুঁকির কারণে প্রথমবারের মত রেড স্কয়ার বন্ধ করে দেয় রুশ পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.