Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাংলাদেশ থেকে আরো শ্রমিক নেবে সৌদি আরব

ুুুঅনলাইন ডেস্ক: সৌদি আরব তাদের গৃহকর্মীর চাহিদা পূরণের জন্য বাংলাদেশ থেকে আরো পুরুষ ও প্রশিক্ষিত দক্ষ মহিলা শ্রমিক নেবে।

সৌদি আরবের শ্রমমন্ত্রী জানিয়েছেন, তারা বাংলাদেশ থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার ও পুরুষ গৃহকর্মীসহ সকল ক্ষেত্রে আরো পুরুষ ও মহিলা কর্মী নিবে এবং পুরুষ কর্মীদের বিষয় সকল প্রকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। বৃহস্পতিবার রিয়াদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এবং সৌদি আরবের শ্রমমন্ত্রী ড. মুফাররেজ বিন সাদ আল-হাকবানির মধ্যে এক দ্বি-পাক্ষিক বৈঠককালে এ তথ্য জানানো হয়েছে।

আরো কর্মী প্রেরণ ও শ্রম বাজার সম্প্রসারণের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি পাঁচ দিনের এক সরকারি সফরে সৌদি আরব অবস্থান করছেন। তিনি পাঁচ সদস্য দলের নেতৃত্ব দিচ্ছেন। সৌদি শ্রমমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ থেকে প্রশিক্ষিত মহিলা কর্মী নেয়ার ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নে দুই দেশ এক সাথে কাজ করবে।

সৌদি শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সে দেশের সুস্পর্কের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক দীর্ঘ দিনের এবং আগামী দিনেও এ সুসম্পর্ক বজায় থাকবে। তিনি বাংলাদেশী শ্রমিকদের কাজের প্রশংসা করেন এবং পুরুষ গৃহকর্মী নেয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বাংলাদেশ থেকে আরো প্রশিক্ষিত ও দক্ষ পুরুষ এবং মহিলা কর্মী নেয়ার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানান। এ সময় প্রবাসী মন্ত্রী বলেন, এখন বাংলাদেশ দক্ষ ও প্রশিক্ষিত কর্মী তৈরিতে আগের তুলনায় আরো বেশি সক্ষম। বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি আগামী ৪ জানুয়ারি দেশে ফিরবেন।

Leave A Reply

Your email address will not be published.