Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভারতের নাগরিক হলেন আদনান সামি

আদনান সামি

অনলাইন ডেস্ক: নতুন বছরে নতুন দেশ হিসেবে ভারতীয় নাগরিক হয়েছেন আদনান সামি। ১ জানুয়ারি থেকে ভারতে নতুন নাগরিক হিসেবে জনপ্রিয় এ সঙ্গীতশিল্পী বসবাস করবেন বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তানের লাহোরে সামির জন্ম হলেও দীর্ঘদিন সঙ্গীত শিল্পী হিসেবে ভারতে কাজ করছেন তিনি। ২০০১ সালের মার্চ মাসে এক বছরের মেয়াদে ভারতে আসার ছাড়পত্র পান আদনান। এরপর ভারতে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। একটা সময় বলিউডের বেশিরভাগ গানেই শোনা যেতো তার কন্ঠস্বর। বলিউডের একের পর এক হিট গান আসতো তার কাছ থেকে।

কিন্তু ২০১০-এর ২৭ মে তার পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর ২৬ মে ২০১৫ পর্যন্ত গানের ভুবন থেকে অনেকটা দূরে ছিলেন তিনি। তথ্যগত কিছু ভ্রান্তি বা জটিলতার কারণে পাকিস্তান সরকার তার পাসপোর্টটি নবায়ন করতে রাজি হননি। ফলে ভারতে নিজের বেশ কিছু কাজ অসমাপ্ত রেখেই দেশে ফিরতে হয় আদনানকে।

এরপর দীর্ঘ সাত মাস ধরে অনেক চেষ্টার পরেও পাসপোর্ট নবায়ন করতে পারেননি তিনি। অবশেষে ভারত সরকারের কাছে আবেদন করার পর মানবিক বিবেচনায় আদনান সামিকে ভারতের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটি।

বর্তমানে বেশকিছু সিনেমার গান নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.