Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সাফের ১২তম আসর বাংলাদেশে

অনলাইন ডেস্ক: দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের পরবর্তী আসর বসতে যাচ্ছে বাংলাদেশে। স্পন্সরদের আগ্রহে সাফের ১২তম সেই আসরের আয়োজক হিসেবে বাংলাদেশের নাম চূড়ান্ত হয়েছে।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল এ তথ্য জানান। তিনি আরো জানান, আগামী আগস্ট মাসে ভারতে সাফ মহিলা ফুটবলের আসর বসবে। সাফের ১২তম সেই আসরের আয়োজক হিসেবে বাংলাদেশের নাম একরকম চূড়ান্ত হয়ে ছিলো।ভারতের কেরালায় সাফের ১১তম আসর চলছে। এতে তৃতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে আফগানিস্তান ও মালদ্বীপের বিপক্ষে বড় ব্যবধানে পরাজয়ের পর শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে সান্ত্বনার জয় নিয়ে ফিরেছেন মামুনুলরা। উল্লেখ্য, এর আগে ২০০৩ ও ২০০৯ সালে দুইবার দক্ষিণ এশীয় ফুটবলের সবচেয়ে বড় এ আসরের আয়োজক ছিল বাংলাদেশ।

Leave A Reply

Your email address will not be published.