Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হাতীবান্ধায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে মটর সাইকেল র‌্যালি

Hatibandha News 03-01-16 (1)জাহাঙ্গীর আলম রিকো, হাতীবান্ধা: ৪ জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি সফলভাবে উদযাপনে ছাত্রলীগ হাতীবান্ধা শাখা নানা কর্মসূচী হাতে নিয়েছে। এ কর্মসূচীর অংশ হিসাবে গতকাল রোববার বিকালে সংগঠনের উদ্যোগে মটর সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করেন। র‌্যালিটির ফিতা কেঁটে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বদিউজ্জামান ভেলু। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ সহ আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। মটর সাইকেল র‌্যালির নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগ সভাপতি মশিউর রহমান মামুন। এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক ফাহিম শাহরিয়ার জিহান, গোলাম রব্বানী, ছাত্রলীগের সাবেক সম্পাদক ওমর ফারুক প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.