Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাঘায় ফেন্সিডিল সেবনের অপরাধে দুই বন্ধুসহ বান্ধবী আটক

সেলিম ভান্ডারী, বাঘা: রাজশাহীর বাঘায় ফেন্সিডিল সেবন করতে এসে পুলিশের হাতে ধরা খেয়েছে দুই বন্ধুসহ এক বান্ধবী। উপজেলার আলাইপুর সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল সেবন করে বাড়ি ফেরার পথে নারায়নপুর বাজার মোড় থেকে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলো- পাবনার ঈশ্বরদী উপজেলার মীরকামারি গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ এয়ারলায়েন্স এর সিকিউরিটি জহির রায়হান, বন্ধু আপেল মাহামুদ ও বান্ধবী মারিয়াম। গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার (০৮-১-২০১৫) দুপুরে তাদের আটক করে পুলিশ।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহামুদ জানান, সীমান্ত এলাকার আলাইপুর গ্রাম থেকে ফেন্সিডিল সেবন করে মোটর সাইকেল যোগে তারা বাড়ি ফিরছিল। আটককৃত ৩ জন এর আগেও বাঘা সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল সেবন করে গেছে। তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

Leave A Reply

Your email address will not be published.