Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সমূদ্রে তীরে সেলফি তুলতে গিয়ে নিখোঁজ ছাত্রী

Sea-selfie-আন্তর্জাতিক ডেস্ক: সমুদ্রের তীরে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ঢেউয়ের তোড়ে ভেসে গেছে এক কলেজছাত্রী। তাকে উদ্ধার করতে গিয়ে ভেসে গেছে আরেক ব্যক্তি। ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় গত শনিবার এ ঘটনা ঘটে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
তিন কলেজছাত্রী এ দিন বান্দ্রা ওর্লি সি লিংকের কাছে পাথরের উপর দাঁড়িয়ে সেলফি তোলায় ব্যস্ত ছিল। এ সময় প্রবল ঢেউ এসে তারান্নুম আনসারি (১৮) ও আনজুম খানকে (১৯) ভাসিয়ে নিয়ে যায়।
অপর বান্ধবী মুসতারি খান (১৯) তাদের উদ্ধারে চেষ্টা চালায় ও চিৎকার করতে থাকে। এ সময় নিকটস্থ মন্দির থেকে বেরিয়ে আসা রমেশ ওয়ালুঞ্জ (৪০) তাদের উদ্ধারে এগিয়ে আসে। দুজন মিলে আনজুমকে উদ্ধারে সক্ষম হলেও তারান্নুম ভেসে যায়।
তারান্নুমকে উদ্ধারে রমেশ সমুদ্রে ঝাঁপ দিলে এক পর্যায়ে প্রবল ঢেউয়ে সেও ভেসে যায়। দ্রুত পুলিশ ও ডুবুরি দল ঘটনাস্থলে আসলেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের খোঁজে রবিবার আবার অভিযান চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।অনুসন্ধান অভিযানে মুম্বাই পুলিশের দুটি নৌকা, জেলে, ট্রলার ছাড়াও কোস্টগার্ডের হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে।কলেজছাত্রীরা সবাই মুম্বাইয়ের পূর্বে অবস্থিত গোবান্দি এলাকার বাসিন্দা। তারা সমুদ্র পাড়ে ঘুরতে এসেছিল বলে জানিয়েছে পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.