Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দ্বিতীয় ম্যাচেও ভারতকে হারাল অস্ট্রেলিয়া

Rohit3-404x395স্পোর্টস ডেস্ক: পারথের পুনরাবৃত্তি ব্রিসবেনে৷ দ্বিতীয় একদিনের ম্যাচেও অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের৷ ওয়াকার পর গাব্বায় পরপর দ্বিতীয় শতরান রোহিত শর্মা৷ তবু, ৭ উইকেটে হার৷ ফের বোলিং ব্যর্থতায় টিম ইন্ডিয়ার ভরাডুবি৷
ওয়াকার পুনরাবৃত্তি গাব্বায়৷ পারথের পর ব্রিসবেনেও হার৷ রোহিত শর্মার দুরন্ত শতরানের পরও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ফের পর্যুদস্ত৷ ৭ উইকেটে হার টিম ধোনির৷
এদিন টসে জিতে ব্যাটিং নেন ধোনি৷ প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে শুরু করে মেন ইন ব্লু৷ শিখর ধবন ৬ রানে ফিরলেও ফের হাল ধরেন রোহিত ও কোহলি৷ অর্ধশতরান করে ফের হোঁচট কোহলির৷ কিন্তু, থামানো যায়নি বিধ্বংসী রোহিতকে৷
ওয়াকার পর গাব্বায়ও রো-হিট৷ পরপর দ্বিতীয় সেঞ্চুরি৷ পারথের পর ব্রিসবেনে দ্বিতীয় ওয়ানডে-তেও শতরান এল ভারতের এই দুর্ধর্ষ ওপেনারের ব্যাট থেকে৷ রোহিতের ওয়ান ডে কেরিয়ারের দশম সেঞ্চুরি৷
গাব্বায় এই প্রথম শতরান কোনও ভারতীয় ওপেনারের৷ ভিভিএস লক্ষ্মণ ও গ্রেম হিকের পর রোহিত শর্মাই হলেন তৃতীয় ক্রিকেটার, যাঁর ব্যাট থেকে অস্ট্রেলিয়ার মাটিতে এল পরপর দু’টি শতরান৷
ব্যাট থেকে অর্ধশতরান এলেও ৫৯-তে রান আউট হয়ে ফেরেন কোহলি৷ রাহানে ফেরেন ৮৯-এ, সেঞ্চুরির দোরগোড়া থেকে৷
শেষ লগ্নে পরপর উইকেট হারানোয় টিম ইন্ডিয়ার স্কোরবোর্ডের গতি মন্থর হয়ে পড়ে৷ শেষ পর্যন্ত ৫০ ওভারে ভারতের স্কোর ৩০৮৷ জবাবে ফের সরব অসি রান মেশিন৷ পরপর ক্যাচ ফস্কানোর ফয়দা তুলে স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যান দুই ওপেনার৷ ফিঞ্চ ও মার্শ ফেরেন ৭১ রানে৷ হাল ধরেন স্মিথ ও বেইলি৷ শেষ পর্যন্ত এক ওভার বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া৷
ফের হার৷ ফের বোলিং ব্যর্থতা৷ ফের মুখ থুবড়ে পড়ল ধোনির স্ট্র্যাটেজি৷ সিরিজ বাঁচাতে হলে জিততেই হবে মেলবোর্নে৷ টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন কি তাহলে নতুন ফর্মুলার খোঁজে?

দেখে নিন ম্যাচের চালচিত্র এক নজরে
#দ্বিতীয় ম্যাচেও ৩০০-র বেশি রান তাড়া করে ভারতকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। শন মার্শ, ফিঞ্চ, জর্জ বেইলি (৫৮ বলে অপরাজিত ৭৬) ও স্মিথের দাপটে ফের হার মানতে হল ধোনি-বাহিনীকে। এক ওভার বাকি থাকতেই ভারতকে ৭ উইকেটে হারাল অস্ট্রেলিয়া। ৪৯ ওভারে তিন উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় ৩০৯ রান তুলে নেয় তারা।
#৩৫ ওভারে অস্ট্রেলিয়া ২ উইকেটে ১৯৯ রান। জিততে হলে ৯০ বলে ১১০ রান করতে হবে। হাতে রয়েছে ৮ উইকেট।ক্রিজে রয়েছেন অধিনায়ক স্টিভ স্মিথ ও জর্জ বেইলি।
#দ্বিতীয় উইকেটের পতন। ২৯.৫ ওভারে ১৬৬ রানে দ্বিতীয় উইকেট হারাল অস্ট্রেলিয়া। মার্শ (৭১)কে আউট করলেন ইশান্ত।
#রাহানের দুরন্ত ক্যাচে রবীন্দ্র জাদেজার বলে আউট হলেন ফিঞ্চ।তিনি ৭১ রান করেন। ২৪.৫ ওভারে ১৪৫ রানে প্রথম উইকেটের পতন অস্ট্রেলিয়ার।
#ভারতের ৩০৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৩ ওভারে বিনা উইকেটে ৫০ রান অস্ট্রেলিয়ার। ইশান্ত শর্মা ফেললেন শন মার্শের ক্যাচ।
# শেষদিকে দ্রুত কয়েকটি উইকেট হারায় ভারত।৫০ ওভারে ভারতের রান ৮ উইকেটে ৩০৮।

Leave A Reply

Your email address will not be published.