Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাবি ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি

রাবিরাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাখা ছাত্রলীগের সভাপতি এম মিজানুর রহমান রানাকে অব্যাহতি দেয়া হয়েছে। তার জায়গায় রাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

সাইফুর রহমান সোহাগ বলেন, বাংলাদেশ ছাত্রলীগের শৃঙ্খলা ভঙের দায়ে রাবি বর্তমান ছাত্রলীগ সভাপতি এম. মিজানুর রহমান রানাকে অব্যাহতি দেয়া হয়েছে। এবং শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগে শৃঙ্খলা ভঙ্গকারীদের কোনো জায়গা কখনো হয়নি। এখনও তার ব্যতিক্রম হবে না।

নতুন ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, আমাকে কেন্দ্রীয় কমিটি থেকে এই খবর জানানো হয়েছে। আমি আমার দায়িত্ব ভালোভাবে পালন করার চেষ্টা করবো।

Leave A Reply

Your email address will not be published.