Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

উচ্ছ্বাস ভরা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শুরু হয়ে এটি ১০টা ৩০ মিনিটে চারুকলা অনুষদের সামনেই এসে শেষ হয়।

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ এই প্রতিপাদ্যে আয়োজিত শোভাযাত্রার নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, কৃষক ও রিকশাচালক প্রতিনিধি, নারী ফুটবলার এবং দেশের ২৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

শোভাযাত্রাটি মুখরিত হয়ে ওঠে রঙিন মুখোশ, পোস্টার, প্ল্যাকার্ড এবং ঐতিহ্যবাহী শিল্পরূপে সাজানো বিশালাকার মোটিফে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এতে ব্যবহৃত হয় ফিলিস্তিনের পতাকা ও প্রতীকী তরমুজের মোটিফ।

এবারের শোভাযাত্রায় প্রদর্শিত হয় ২১টি শিল্পকর্ম— যার মধ্যে ৭টি বড়, ৭টি মাঝারি এবং ৭টি ছোট মোটিফ অন্তর্ভুক্ত ছিল। এবারের মূল আকর্ষণ ছিল ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ নামের মোটিফ। এছাড়াও শোভাযাত্রায় পায়রা, মাছ, বাঘ, এবং আলোচিত ‘মুগ্ধর পানির বোতল’-এর শিল্পরূপ সবার নজর কাড়ে।

নববর্ষের এই আনন্দ শোভাযাত্রা যেন শুধুই উৎসব নয়, বরং একটি প্রতীকী প্রতিবাদ ও ঐক্যের বহিঃপ্রকাশ হয়ে ওঠে।

Leave A Reply

Your email address will not be published.