Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বগুড়ায় ফার্মেসীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

5565হারুন অর রশিদ, বগুড়া প্রতিনিধি: বগুড়ায় শজিমেক এলাকার ঔষধ ফার্মেসী থেকে প্রায় দুই লক্ষ টাকার ঔষধ জব্দ করেও তা ধ্বংস করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম জাকির হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত সোমবার বিকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ৬টি ঔষধ ফার্মেসী থেকে উল্লেখিত দুই লক্ষ টাকার ঔষধ জব্দ করে ধ্বংস করে এবং ষাট হাজার টাকা জরিমানা আদায় করে।

পেশকার মিজান উদ্দিন জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম জাকির হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত সোমবার বিকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ৬টি ঔষধ ফার্মেসী থেকে প্রায় দুই লক্ষ টাকার ঔষধ জব্দ করে ধ্বংস করে এবং ষাট হাজার টাকা জরিমানা আদায় করেন।

ড্রাগ সুপার ইকবাল হোসেন জানান, মেয়াদোত্তীন ঔষধ ও বিক্রি নিষিদ্ধ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ড্রাগ আইন ১৯৪০ এর বিভিন্ন ধারায় জরিমানা প্রাপ্ত ফার্মেসীগুলো মধ্যে সাকিন ফার্মেসীর জাহাঙ্গীর আলমের দশ হাজার, জামাল মেডিক্যাল এন্ড সার্জিক্যালের দুখু মিয়া ও শফিকুল ইসলামে দশ হাজার, সিরাজগঞ্জ ফার্মেসীর ফজলুর রহমানের দশ হাজার, বগুড়া ফার্মেসী এন্ড সার্জিক্যালের আতাউর রহমানের দশ হাজার, জান সার্জিক্যাল এন্ড মেডিক্যালেরে রাব্বি হোসেনের দশ হাজার, নিউ আরাফাত মেডিক্যালের জামিউলের দশ হাজার টাকা করে সর্বমোট ষাট হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Leave A Reply

Your email address will not be published.