Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কৃতি ফুটবলার ও জেলা যুবলীগ নেতা নাজিমুদ্দিন আর নেই

Pic- 13ফাহিমা খানম, নরসিংদী: জাতীয় দলের কৃতি ফুটবলার, নরসিংদীর দগরিয়া গ্রামের বাসিন্দা খ্যাতিমান ফুটবলার স্কুটার গফুরের ছেলে নাজিমুদ্দিন (৫০) গত ২০ জানুয়ারি সন্ধ্যা ৭টায় ঢাকার একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল­াহি……..রাজেউন)। পারিবারিক সুত্র থেকে জানা গেছে গত ১৯ জানুয়ারি রাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার গ্রীণ লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় গত ২০ জানুয়ারি সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি নরসিংদী জেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক ছিলেন। মৃত্যুকালে মা-বাবা, স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ২১ জানুয়ারি সকাল ১০টায় দগরিয়া ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.