Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় জাতীয় ইমাম সন্মেলন ও শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

Capture

নিতাই রায়, কাউনিয়া: রংপুরের কাউনিয়া উপজেলায় জাতীয় ইমাম সন্মেলন ও শিশু কিশের সাংস্কৃতিক প্রতিযোগীতা ভিত্তিক বার্ষিক শবীনা খতম ও ওয়াজ মাহ্ফিল উপজেলা হাজি সংস্থার সম্পাদক ও মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় বড়–য়াহাট আরাফাতিয়া নূরানী হাফিজিয়া মাদ্রসা প্রঙ্গনে জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন। রংপুর বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন আয়োজনে জাতীয় ইমাম সন্মেলন ও শিশু কিশের সাংস্কৃতিক প্রতিযোগীতা ভিত্তিক বার্ষিক শবীনা খতম ও ওয়াজ মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক মওলানা মতিয়ার রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় পরিচালক আবুল কালাম আজাদ বিশেষ অতিথি রংপুর জেলা সিনিয়র ও কাউনিয়া উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. জহুরুল ইসলাম, উপজেলা মানবাধিকার সভাপতি প্রবীণ সাংবাদিক আবেদ আলী মন্ডল, সাংবাদিক নিতাই রায়, জহির রায়হান, জুলহাস হোসেন(সোহাগ), রংপুর জেলা শ্রেষ্ঠ ইমাম কারী মো. মজিবর রহমান, মডেল কেয়ারটেকার শহিদুল ইসলাম, সাধারণ কেয়ারটেকার মো. মাহাবুর রহমান, সহ-সভাপতি হাজী আমজাদ হোসেন, সম্পাদক হাজী হাবিবুর রহমান, সদস্য হাজী মো. আজিজার রহমান, হাজী মো. নাজির হোসেন, হাজী মো. ইসমাইল হোসেন, হাজী মো. সোবাহান হোসেন, প্রধান শিক্ষক মওলানা লুৎফর রহমান, সহ-কারী শিক্ষক হাফেজ মাহাবুর রহমান, মওলানা আরাফাত হোসেন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.