Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজবাড়ীতে জসিম স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চাম্পিয়ান দলের সংবর্ধনা

RAJBARI SONGBORDORNA NEWS PIC 7 FEB

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে ফুলের শুভেচ্ছায় সংবর্ধিত হলো জসিম স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৫ এর ৫ম আসরের চাম্পিয়ান নিজাতপুর নিবর একাদশের মালিক খান মাসুদ রানা রশিদ, দলের খেলোয়ার ও অন্যান্যে কলাকৌশলীবৃন্দ।গতকাল রবিবার রাত ৯টার দিকে দলের মালিক ও শুভাকাঙ্খীদের সহযোগীতায় নিজ বাড়ী জেলা সদরের দাদশী ইউনিয়নের নিজাতপুর গ্রামে ১টি গরু, ১টি খাসি ও ১শত ২০ কেজি চাউলের মিশ্রনে প্রায় ৭ থেকে ৮ শত লোকের প্রীতি ভোজের আয়োজন করা হয়। এই সংবর্ধনা ও প্রীতি ভোজে দলের মালিক, খেলোয়ার, শুভাকাঙ্খী, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যসহ স্থানীয় আশপাশের এলাকার লোকজন অংশ নেয়।  এতে বক্তব্য রাখেন, জেলা বাস্তহারা দলের সাংগঠনিক সম্পাদক আজিবর রহমান।
জহিরুল ইসলাম এর উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৃত জসিমের বাবা আজাহার আলী খান, ভাই মোঃ তোফাজ্জেল খান, নিবর একাদশের মালিক খান মাসুদ রানা রশিদ, ম্যানেজার সুজন বন্ধু, সভাপতি মোঃ নজরুল ইসলাম, সহপাঠী মোঃ রাসেল, সার্বিক সহযোগীতায় কবির মাহমুদ, মহসিন শেখ, মোঃ জসিম, আব্দুল আলিম, মনছুর আহম্মেদ প্রমূখ। চলতি মাসের ৫ ফেব্রুয়ারী শুক্রবার টুর্নামেন্টের ফাইনাল খেলায় নিজাতপুর নিরব একাদশ মোহাম্মদপুর চাচা ভাতিজা একাদশকে ৩ উইকেটে পরাজিত করে দ্বিতীয় বারের মত চাম্পিয়ান হয়।
উল্লেখ্য, ২০১০ সালের ৬ এপ্রিল মোটর সাইকেল দূর্ঘটনায় জসিম মারা যায়।

Leave A Reply

Your email address will not be published.