Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ধূমপান ছাড়লেও ক্যান্সার থেকে মুক্তি নেই!

smokeস্বাস্থ্য ডেস্ক: ধূমপান ছাড়লেই মিলবে ক্যন্সার থেকে মুক্তি। এতদিন এমনটাই জানা ছিল। কিন্তু ইউএস প্রিভেন্টিভ সারভিসেস টাস্ক ফোর্স অন্য কথা বলছে বলে জানিয়েছে জি নিউজ।

পনেরো বছর আগে যারা ধূমপান ছেড়ে দিয়েছেন তারা এখনও ক্যন্সারের আক্রমণের নাগালের বাইরে নন। ৫৫ থেকে ৮০ বছর বয়সের যেসব লোক ৩০ বছর ধরে নিয়মিত দিনে এক প্যাকেট করে সিগারেট খেয়ে এসেছেন তাদের ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। জার্নাল অব থরেসিক অঙ্কোলজিতে প্রকাশিত একটি তথ্য অনুযায়ী, এমনকি ১৫ বছর আগে ধূমপান ছেড়ে দিলেও তারা বিপদসীমার বাইরে নন।

Leave A Reply

Your email address will not be published.