Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

যুক্তরাষ্ট্রের মিশিগানে গুলিতে কমপক্ষে নিহত ৬

us

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে কালমাজু কাউন্টিতে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে বন্দুকধারী এখনো ধরা যায়নি এবং যথেচ্ছ ভাবে রাস্তায় গুলি করছে।

মিশিগানের কালামাজু কাউন্টির আন্ডার শেরিফ পল মাটিয়াস বলেন, শনিবার রাতে আমাদের কাউন্টিতে বেশ কয়েকটি গোলাগুলি হয়েছে। মনে হচ্ছে একটি অপরটির সঙ্গে সংযুক্ত, একাধিক মানুষ এই গোলাগুলিতে নিহত হয়েছে। একটি টেলিভিশন চ্যানেলকে তিনি জানিয়েছেন কমপক্ষে ৬ জন মানুষ নিহত হয়েছে। এর মধ্যে চারজন একটি রেস্টুরেন্টে এবং দুইজন একটি গাড়ির দোকানের সামনে। আততায়ীকে এখনো ধরা যায়নি বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে হামলাকারী ৫০ বছর বয়সী একজন শ্বেতাঙ্গ। আরটি টাইমস।

Leave A Reply

Your email address will not be published.