Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কালকিনিতে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে আওয়ামীলীগের মাঝে সংর্ঘষ, আহত-১১

10আশরাফুর রহমান কালকিনি(মাদারীপুর) প্রতিনিধি
শহীদ মিনার ফুল দেয়াকে কেন্দ্র করে শনিবার রাত পোনে ১২ টায় মাদারীপুরের কালকিনি উপজেলায় আওয়ামীলীগের নেতা কর্মীদের মাঝে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে করে কমপক্ষে ১১ জন আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। কালকিনি ও ডাসার থানা পুলিশ পরিস্থি নিয়ন্ত্রনে আনেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। এ নিয়ে পুরো উপজেলায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
প্রত্যাক্ষ দর্শীরা জানান, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করতে উপস্থিত হয় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কালকিনি ও ডাসার থানা পুলিশ এবং কালকিনি প্রেসক্লাবসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকজন। অপর দিকে রাত ১১.৩০ মিনিটে মোটর সাইকেল বহর নিয়ে আসেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর গোলাম ফারুক। তার বিরুদ্ধে পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর নির্বাচন না করার অভিযোগ এনে তাকে সাধারন সম্পাদক পদ থেকে বহিস্কার করা হয়। এরপরও তার পুস্পমাল্য ডালার উপর লেখা ছিল সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক। এ পুস্পমাল্য ডালা দেখেই স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীরা উত্তেজিত হয়ে পড়ে।এক পর্যায় তর্কবির্তকের পর আওয়ামীলীগের নেতা কর্মীদের সাথে সংর্ঘষ সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১১জন আহত হয়। পরে পুলিশ পুরো বিষয়টি নিয়ন্ত্রনে আনেন।
এ ব্যাপারে কালকিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাহমিনা সিদ্দীকি বলেন, এটা একটা অপ্রিতিকর ঘটনা মাত্র।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কৃপা সিন্দু বালা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ মোতায়ন করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.