Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জিয়ানগরে এক যুবকের লাশ উদ্ধার

lash uddharকেফায়েত উল্লাহ, পিরোজপুর: পিরোজপুরের জিয়ানগরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০ টার দিকে উপজেলার পাড়েরহাটের নলবুনিয়া গ্রাম থেকে ইন্দুরকানী থানা পুলিশ রফিকুল ইসলাম (২০) নামের ওই যুবকের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। ইন্দুরকানী থানার উপ পরিদর্শক মোতাহার হোসেন জানান, রফিকুল উপজেলার পার্শ্ববর্তী দক্ষিন শংকরপাশা গ্রামের হারুন খলিফার ছেলে। রফিকুলের লাশ নলবুনিয়া থেকে উদ্ধার করা হয়েছে। তার গলায় দাগ রয়েছে। একটি বাতাবি লেবু গাছের সাথে গলায় দড়ি দিয়েছিল বলে আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি। ডাক্তারের প্রতিবেদন না পাওয়ার পূর্বে ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা বলা যাচ্ছে না।
স্থানীয় এক সূত্রে জানা যায়, একুশের প্রথম প্রহরে অস্থায়ী ভাবে নির্মিত একটি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন কিছু যুবকেরা। তারা বাড়ি ফেরার পথে একটি বাতাবি লেবু গাছের নিচে তার লাশ পড়ে থাকতে দেখে।

Leave A Reply

Your email address will not be published.