লালমনিরহাটে পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাবলু মিয়া, লালমনিরহাট: লালমনিরহাট পুলিশ লাইন মাঠে আজ শনিবার পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, (ভারপ্রাপ্ত) ডিআইজি রংপুর রেঞ্জ মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক হাবিবুর রহমান, ডিআইজির সহধর্মনী মিসেস ফারহানা কবির।
সভাপতিত্ব করেন, পুলিশ সুপার, টি.এম, মোজাহিদুল ইসলাম। এসময় সার্কেল এসপি খাদিমুল বাশার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম, সহকারী পুলিশ সুপার হোসেন শহীদ সোহরাওয়াদী, শাহাদত হোসেন সহ জেলার ৫টি উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এসআইরা উপস্থিত ছিলেন,
ক্রীড়া প্রতিযোগিতায়’১৬ বিভিন্ন ইভেন্টে বিভক্ত হয়ে কয়েকটি দল ১০০মিটার দৌড়, যেমন খুশি-তেমন সাজো, বালিশা খেলা বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মাঝে শুভেচ্ছা স্বরুপ একটি করে প্রাইজবন্ড দেয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।