Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাজৈরে নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার :

মাদারীপুর প্রতিনিধি,সুইটি আক্তার ॥madaripur-news-2

হাতের মেহেদি রং মুছতে না মুছতেই মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আমগ্রামে সোমবার সকালে এক নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
যৌতুকের কারণে ঐ নববধু উন্নতি রাণীকে (২৪) তার শ্বশুর বাড়ির লোকজন শ্বাসরোধ করে হত্যা করেছে বলে পারিবারিকভাবে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠিয়েছে।
পুলিশ, এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার আমগ্রামের হতদরিদ্র বিশ্বনাথ মন্ডলের ৫ মেয়ের মধ্যে বড় মেয়ে উন্নতি রাণী মন্ডল ছোট বেলা থেকেই দর্জি কাজ করে সংসার চালাতো।
একই গ্রামের সদানন্দ বাড়ৈর বিদেশ ফেরত ছেলে শশধরের (২৯) সাথে গত ১০ বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। অবশেষে এ প্রেমের সম্পর্ক জানাজানি হলে ২৩ ফেব্রুয়ারী এলাকাবাসী এগিয়ে এসে হিন্দু ধর্মীয় মতে রেজিস্ট্রারী করে বিয়ে দেয়।
এ বিয়ে শ্বশুর বাড়ীর লোকজন মেনে নিতে পারেনি। ২ লাখ টাকা যৌতুক দাবী করে। এনিয়ে চলতে থাকে নানা অত্যাচার।
নববধুর মা সন্ধ্যা রাণী জানায়, যৌতুকের দাবীতে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার মেয়ে উন্নতি রাণী মন্ডলকে শ্বশুর বাড়ীর লোকজন রবিবার রাতে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তারা বাড়ির পাশে আম গাছের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে প্রচার করে।
এই ঘটনার পর থেকে নববধুর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন ঘরে তালা দিয়ে পালিয়ে যায়।
রাজৈর থানার ওসি আনোয়ার হোসেন ভূইঞা জানান, এ মৃত্যু নিয়ে বিতর্ক ওঠায় ময়না তদন্তের জন্য লাশ মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থ্য নেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.