Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বেশি বেশি ঘুম কমানোর উপায়

sleepingলাইফস্টাইল ডেস্ক: আপনার কি শুধু ঘুম পায়। এত বেশি ঘুম পায় যে বলে বোঝানো যাবে না। রাস্তা ঘাটে চলতে ফিরতেও ঘুম পায়। আপনি নিজেই আপনার এত্তো ঘুমে অতিষ্ঠ। এই বিরক্তিকর ঘুম কমানোর উপায় কী?
সবার প্রথমে জেনে নিন আপনার ঘুমের কোন সমস্যা বা নার্ভাস ডিসঅর্ডার আছে কিনা। বাংলাদেশের নিউরোলজিস্টরা খুব একটা এ বিষয়ে সাহায্য করতে পারেননা। আপনি তাও চেষ্টা করে দেখতে পারেন।

১. শরীরে রক্ত কমে গেলে ঘুম বেশী আসে। এইজন্য আয়রন ফলিক এসিড সাপ্লিমেন্ট খেতে পারেন। আয়রন ট্যাবলেট কমলা বয়ামে যেটা বিক্রি হয় সেটাতে রক্তে ফ্যাটের পরিমাণ বেড়ে যায় । সেজন্য আপনি ফলিসন ট্রাই করতে পারেন-এটা বেশ কাজে দেয়।
২. পড়াশুনা বেশী থাকলে দিনের বেলা, বিকেল বেলা পড়ুন।
৩. চা কফি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন। তবে অবশ্যই তা বেশি না।
৪. আপেল কলা খাওয়ার অভ্যাস করুন। আপেলের ক্যাফেইন ঘুম তাড়ায়। আর রাতে শোবার আগে কলা খেলে ঘুম ভালো হয়। রাতে খুব ভালো ঘুম হলে সকালে ঝিমুনি ভাবটা থাকেনা।

এছাড়া যা যা করবেন:
১. দুপুরে ঘুমাবেন না ।
২. রাতের ঘুমটা সময়মতে ঘুমানোর চেষ্টা করুন।
৩. সারাদিন অল্প অল্প করে চার থেকে পাঁচবার খাবেন, বেশি খাবার ঘুম বাড়ায়। তাই বেশি খাবার সম্পূর্ণ রুপে বর্জন করুন।
৪. লাল মাংস, মিষ্টি, ভাত, আম -এগুলো ঘুম বাড়ায়-যথাসম্ভব বর্জন করুন।
৫. শুয়ে শুয়ে বই পড়ার অভ্যাস বাদ দিন।
৬. প্রতিদিন আধাঘন্টা ব্যায়াম করুন -ঘুমানোর আগে হাঁটুন।
৭. নেশাজাতীয় দ্রব্য বর্জন করুন।

Leave A Reply

Your email address will not be published.