Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হবিগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ৩ আনসার সদস্য নিহত

abd6_10 (2)হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে তিন আনসার সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। হাইওয়ে থানার ওসি জাকির হোসেন এ খবর নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, বাবুল (২৮), জিয়াউল হক (২৫), সুজিত (২০)।
জানা গেছে, আনসারবাহী বাসটি ব্রাহ্মণবাড়িয়া থেকে মৌলভীবাজারের কালাপুরে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং এলাকায় বিপরীত দিক থেকে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। তাদের আশপাশের হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.