Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাটে আ.লীগের ৯ ও ৩ স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

lalmonirhatলালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ শেষ হয়েছে। এর মধ্যে নয় ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ও তিনটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে আবু হেনা মোস্তফা জামাল সোহেল (আ’লীগ), গড্ডিমারী ইউনিয়নে ডা. অতিয়ার রহমান, (আ’লীগ) সিঙ্গিমারী ইউনিয়নে মনোয়ার হোসেন দুলু, (আ’লীগ), টংভাঙ্গা ইউনিয়েনে সেলিম হোসেন, (আ’লীগ), সিন্দুনা ইউনিয়নে নরুল আমিন, (আ’লীগ), পাটিকাপাড়া ইউনিয়নে সফিউল আলম রোকন, (আ’লীগ), ডাউয়াবাড়ী ইউনিয়নে কায়েদ (স্বতন্ত্র), নাওদাবাস ইউনিয়নে অশ্বিনী কুমার বসুনিয়া, (আ’লীগ), ভেলাগুড়ি ইউনিয়নে মহির উদ্দিন, (আ’লীগ), ফকিরপাড়া ইউনিয়নে নুর ইসলাম, (আ’লীগ), সানিয়াজান ইউনিয়নে আব্দুল গফুর (স্বতন্ত্র) ও পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে কামাল হোসেন (স্বতন্ত্র) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.