ফরিদপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু
ফরিদপুর থেকে মোঃ খালেদুর রহমান ঃ ফরিদপুরের সদর উপজেলায় এবং নগরকান্দায় বৃহস্পতিবার সন্ধায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। জানা যায় ,ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর গ্রামের জাভের মোল্লার ছেলে মোঃ হাসান মোল্লা(১৬) বৃহস্পতিবার দুপুরের পরে বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে মাঠে রাখা গরু আনতে যায়।এ সময় বজ্রপাতে মাঠেই সে মৃত্যু বরন করে। এ ছাড়া নগরকান্দা উপজেলার চরযশোরদী গ্রামের কাঠমিস্ত্রি শ্যামল কুমার মন্ডল (৪২) কাজ করে বাড়ি ফেরার পথে সন্ধায় নিজ গ্রামের পাশে বজ্রপাত মৃত্যু বরন করে।