Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আসন্ন ইউপি নির্বাচনে চরভদ্রাসনে আ’লীগের চার’ ইউপি প্রার্থীর মনোনয়ন চুড়ান্ত

মোঃ মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন প্রতিনিধিঃUP_nirbachan

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের চার’ ইউপি প্রার্থীর মনোনয়ন চুড়ান্ত হয়েছে। জানা যায়, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মোঃ কাউছার হোসেন জানান, তৃনমূল পর্যায়ের ভোটের মাধ্যমে উপজেলা ও জেলা আ’লীগের সুপারিশ পত্র আ’লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ্র কাছে পেশ করা হয়। গত মঙ্গলবার, উক্ত প্রেসিডিয়াম সদস্য স্বাক্ষরিত ও সুপারিশ পত্র মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পেশ করলে, আ’লীগের মনোনয়ন বোর্ড আসন্ন ইউপি নির্বাচনে উপজেলা আ’লীগের চার’ ইউপি প্রার্থীর নাম ঘোষনা করেন। এরা হলেন- উপজেলা আ’লীগের সভাপতি ও গাজীরটেক ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুল হক (মাষ্টার), উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আজাদ খান, উপজেলা আ’লীগের আরেক সহ-সভাপতি এবং চরঝাউকান্দা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মৃধা ও উপজেলা আ’লীগের যুগ্নসম্পাদক ও চরহরিরামপুর ইউনিয়নের ইউপি’ সদস্য মোঃ আবুল কাশেম ফকির।

Leave A Reply

Your email address will not be published.