Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দিনাজপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮

dnjদিনাজপুর সংবাদদাতা: দিনাজপুরের খানসামায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে শফিকুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৮ জন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪ জনকে আটক করছে। শুক্রবার বিকাল সোয়া পাঁচটার দিকে খানসামার দাসপাড়া এলাকায় এ সংঘর্ষ হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, খানসামা উপজেলার দাসপাড়ার শওকত হোসেনের সঙ্গে তার প্রতিবেশী শফিকুল ইসলামের দীর্ঘ ৫ বছর ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার বিকাল সোয়া ৫টায় সংঘর্ষ বাধলে প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলেই মৃত হাবিল উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৪৪) নিহত হয়। আহত হয় রবিউল (৩৬), তহিদুল (৩২), আমিনুল (৩৫), ওসমান (৩০), আনজুয়ারা (৩২) রেজিয়া (৪৫), সহিদুল (৩০), আইনুল (৩৫) নামে ৮জন।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাসপাতাল থেকে ৪ জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন রাজ্জাক (৩৫), সওকত(৪৮), নাজমুল (১৭) ও রব্বানি(১৮)।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহায়তায় আহতদের পাকেরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।

Leave A Reply

Your email address will not be published.