Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাটে পারিবারিক বিরোধে শ্বাস রোধ করে হত্যা ১ আহত ২

murder1
জাহাঙ্গীর আলম রিকো,হাতীবান্ধা: রোববার মাঝ রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামে পারিবারিক বিরোধের জেরে এক জনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এসময় পাশে আরো দুই জনকে হত্যার চেষ্ঠা চালায় ঘাতক।
হাতীবান্ধা থানা পুলিশ জানায়,উপজেলার আমঝোল গ্রামে নান্নু মিয়ার সাথে তার ভায়রা দেলোয়ার হোসেনের পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জেরে রোববার গভীর রাতে দেলোয়ারের অনুপস্থিতে ঘাতক নান্নু মিয়া দেলোয়ারের ছেলে নবম শ্রেণির ছাত্র ইব্রাহিম হোসেন (১৪) ঘটনাস্থলে মারা যায়, এবং ৫ম শ্রেণির ছাত্র আবুবক্কর (১১) ও তার দাদী ধওলি বেগম(৭০) কে শ্বাস রোধ করে হত্যার চেষ্ঠা চালঅনো হলে তারা আহত হয়।
এসময় ঘটনা স্থলেই ইব্রাহিম হোসেন মারা যায়,আর অন্য দুজনকে রংপুর হাসপাতালে ভর্তি করা হয়। এবং গুরুতর আহত অবস্থায় দুইজন রংপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘাতক নান্নু মিয়া ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করেছে।

Leave A Reply

Your email address will not be published.