Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধায় ফেন্সিডিলসহ মহিলা আটক

Gai-Madok Photo

আঃ খালেক মন্ডল,গোবিন্দগঞ্জঃ গাইবান্ধা শহরের ফকিরপাড়া থেকে ৩৭ বোতল ফেন্সিডিলসহ রশিদা বেগম (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শহরের ফকিরপাড়া নিজ বাড়ি থেকে রশিদা বেগমকে রাতে আটক করা হয়। আটককৃত রশিদা বেগম ফকিরপাড়ার সাইদার রহমানের স্ত্রী।
সদর থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, আটককৃত রশিদা বেগম চিহ্নিত মাদক ব্যবসায়ী। রশিদা এবং তার স্বামী সাইদার রহমানের বিরুদ্ধে সদর থানায় একাধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই আমিনুলের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় রশিদা বেগমের শয়ন কক্ষে মাটির পাত্রে রাখা ৩৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। রশিদা ও সাইদার স্বামী-স্ত্রী মিলে দির্ঘদিন থেকেই মাদকের ব্যবসা করে আসছিলেন। রশিদাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কোর্ট হাজতে পাঠানো হবে। ছবি সংযুক্ত

Leave A Reply

Your email address will not be published.