Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজধানীতে একই পরিবারের ৪ জন এসিডদগ্ধ

as

রাজধানীর মিরপুরের রুপনগর এলাকায় মুখোশধারী দুর্বৃত্তদের ছোড়া এসিডে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের মধ্যে সুরুজ আলম খান (৩৫) ডান হাতে, তার স্ত্রী মাহফুজা আক্তার সূবর্ণার (২৮) মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে, তাদের সন্তান সানজিদা সুলতানা রিমা (৯) ডান হাতে এবং সূবর্ণার বোন নিলুফার আত্তার (৩২) ডান হাতে দগ্ধ হয়েছেন।

সূর্বণা জানান, তিনি স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করেন। ভোরে ঘরের দরজা খোলা থাকা অবস্থায় মুখোশ পড়া দুই যুবক ঢুকে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়।

এ সময় তার স্বামী ওই যুবকদের পাশে দাঁড়িয়ে ছিলেন। পারিবারিক কলহ থাকায় এ ঘটনায় তার স্বামী জড়িত থাকতে পারেন বলে সূর্বণার অভিযোগ।

রুপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ ‍‌আলম জানান, তারা ঘটনা শুনে ওই বাড়িতে পুলিশ পাঠিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.