Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে চট্টগ্রামে ওয়ার্ল্ড ভিশনের উদ্দ্যেগে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

3চট্টগ্রাম ব্যুরো: সুশৃঙ্খল জীবন যাপন করুন ডায়বেটিস নিয়ন্ত্রণে রাখুন বিষয়কে প্রতিপাদ্য করে অদ্য আজ বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৬ উপলক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চট্টগ্রাম এডিপি কর্তৃক নগরীর নগরীর খুলশী থানাধীন ১৩নং পাহাড়তলী ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী ওয়ালের্স ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়ে ৯ম ও ১০ম শ্রেণীর ছাত্রীদের অংশগ্রহণে প্রমিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের দিবা বিভাগের সহকারী প্রধান শিক্ষক মোঃ সাইফুল আলমের পরিচালনায় প্রীতি ম্যাচে নবম শ্রেণীর শিক্ষার্থীরা ১ – ০ গোলে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিদ্যালয়ের অফিস প্রধান প্রদীপ কানুনগোর পরিচালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ৯, ১০ ও ১৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আবিদা আজাদ বলেন, নারী নেতৃত্বের সুদূর প্রসারী পদক্ষেপই দেশ আজ এগিয়ে যাচ্ছে। সাথে সাথে বদলে যাচ্ছে পৃথিবীর উন্নয়ন চিত্র। প্রতিদিনই নারীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে যেভাবে সফলতার স্বাক্ষর রেখে চলেছেন তার বর্তমানে নারীরা আজ পিছিয়ে নেই। তারই ধারাবাহিকতায় ওয়ার্ড ভিশন বাংলাদেশ কর্তৃক এই প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন সত্যি প্রশংসনীয়। বিশেষ অতিথির বক্তব্যে ওয়ার্ল্ড ভিশন চট্টগ্রাম এডিপির ম্যানেজার ড. শ্যামুয়েল প্রাণতোষ সাংমা বলেন পড়া লেখার পাশাপাশি সুশৃঙ্খল জীবন যাপন করতে অবশ্যই প্রত্যেককে খেলাধুলায় পারদর্শী হতে হবে। স্বাস্থ্য সচেতন হতে হবে বর্তমানে ডায়বেটিস ও মহামারী আকারে শিশু থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত যে কারো শরীরে ডায়বেটিস রোগ দেখা দিতে পারে তাই সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে হবে।
এতে আরও বক্তব্য রাখেন, এডিপি চট্টগ্রামের ফিনেন্স এন্ড এডমিন অফিসার শ্যামুয়ের অধিকারী, রিজোওনাল সিকিউরিটি কো-অডিনেটর হারিসুল ইসলাম, প্রোগ্রাম অফিসার শাহীন আরা চৌধুরী, কেজি শাখার রেক্টর শিরিন বারী, স্কুলের শারীরিক শিক্ষা শিক্ষক রোকেয়া বেগম, বাবু প্রতীক ধর, ওয়ার্ড ভিশনের নুর উদ্দিন, স্কুল লিডার ফারহানা আক্তার জুলি প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.