Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৩১ জনের মনোনয়নপত্র দাখিল

Capture

নিজস্ব প্রতিনিধিঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ দফায় গাইবান্ধা সদর উপজেলার ৬টি ইউনিয়নের ৩১ প্রার্থী বৃহস্পতিবার তাদের মনোনয়নপত্র রিটার্নিং অফিসারদের কাছে দাখিল করেছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের ৬ জন, বিএনপির ৫ জন, জাতীয় পার্টির ৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ১২ রয়েছেন। এরমধ্যে আ’লীগ বিদ্রোহী ৩ ও বিএনপি বিদ্রোহী ২ জন।
আ’লীগঃ আ’লীগ প্রার্থীদের মধ্যে রয়েছেন- এমারুল ইসলাম সাবিন (বল্লমঝাড়), গোলাম মওলা (সাহাপাড়া), আব্দুস সালাম (রামচন্দ্রপুর), আতোয়ার রহমান (বাদিয়াখালী), জাহিদুল ইসলাম জাহিদ (বোয়ালী) ও আব্দুর রাজ্জাক (কুপতলা)।
জাতীয় পার্টিঃ জাতীয় পার্টি প্রার্থীদের মধ্যে রয়েছেন- জাহেদুল ইসলাম ঝন্টু (বল্লমঝাড়), এ.এম মাজেদ উদ্দিন খান (বোয়ালী), নাইমুল হাসান নান্নু (বাদিয়াখালী), আবুল কালাম আজাদ (রামচন্দ্রপুর) ও বদিয়ার জামান (কুপতলা)।
বিএনপিঃ বিএনপি প্রার্থীদের মধ্যে রয়েছেন- ইলিয়াস হোসেন (কুপতলা), শামছুল ইসলাম বকশী (বল্লমঝাড়), রফিকুল ইসলাম (রামচন্দ্রপুর), সাজ্জাদ হোসেন (সাহাপাড়া), অ্যাড. শাহনেওয়াজ (বাদিয়াখালী)।
জাসদঃ জাসদ প্রার্থীদের মধ্যে রয়েছেন- এটিএম জসিজল হক (বল্লমঝাড়) ও মো. মাহমুদুন্নবী সরকার (কুপতলা), মোস্তাফা শেখ (সাহাপাড়া)।
স্বতন্ত্রঃ স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন- রফিকুল ইসলাম মুজকুরী (বাদিয়াখালী), আশরাফুল ইসলাম শাহীন (বাদিয়াখালী) ও সাফায়েতুল ইসলাম (বাদিয়াখালী), শহিদুল ইসলাম সাবু (বোয়ালী), আবু বকর সিদ্দিক (বোয়ালী) ও আব্দুল হামিদ (বোয়ালী), মোসাব্বির হোসেন (রামচন্দ্রপুর), মাহবুবার রহমান টুলু (সাহাপাড়া), মশিউর রহমান (সাহাপাড়া), তানজিমুল ইসলাম সর্দার (সাহাপাড়া), মো. হায়দার আলী (কুপতলা), রফিকুল ইসলাম (কুপতলা)।

Leave A Reply

Your email address will not be published.