Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাটে পোষ্ট অফিস ভেঙ্গে নিয়ে গেল পোষ্ট মাষ্টার

LALMONIRHAT 07.04.16 NEWS PC (3)লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়ন পোষ্ট অফিস ঘর ভেঙ্গে নিয়ে গেছে ওই পোষ্ট আফিসের পোষ্ট মাষ্টার আমিনুর রহমান মিঠুল।
প্রত্যক্ষদর্শী আব্দুল কাদের ও লিয়াকত হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে ওই পোষ্ট অফিসের পোষ্ট মাষ্টার আমিনুর রহমান মিঠুল কাঠ ও রাজ মিস্ত্রী দিয়ে পোষ্ট অফিস ভেঙ্গে ইট, টিন, দরজা খুলে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দেখে তাতে বাঁধা দেয়।
পোষ্ট মাষ্টার আমিনুর রহমান মিঠুল পোষ্ট অফিস ঘর ভেঙ্গে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে জানান, বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে একটি সমঝোতা হয়েছে।
হাতীবান্ধা উপজেলা পোষ্ট অফিসার ফজলুল হক জানান, সিঙ্গিমারী পোষ্ট অফিস ভেঙ্গে নিয়ে যাওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না।
সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান এম জি মোস্তফা জানান, এডিপি ও এলজিএসপি’র ২০১৩-১৪ অর্থ বছরে ওই পোষ্ট অফিস ঘরটি নিমার্ণ করা হয়। কি কারণে পোষ্ট মাষ্টার ভেঙ্গে নিয়ে যাচ্ছে তা জানি না। এ ঘটনায় তিনি বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ করেছেন।
হাতীবান্ধা থানার ডিউটি অফিসার পুলিশের উপ-পরিদর্শক মতিয়ার রহমান জানান, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave A Reply

Your email address will not be published.