Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিরাজদিখানে বালু ভর্তি ট্রাক উল্টে আহত ৫

005সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বালু ভর্তি ট্রাক উল্টে ৫ জন আহত হয়েছে। গত রবিবার রাত ৮ টার দিকে ইছাপুরা সিরাজদিখান হিরনের খিলগাও সন্তোষপাড়া মোড়ের কাছাকাছি এ ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্সীগঞ্জ থেকে বালু নিয়ে সিরাজদিখানের নীমতলায় বড় মসজিদে যাওয়ার পথে হিরনের খিলগাও সন্তোষপাড়া মোড়ের কাছাকছি ট্রাকের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী জমিতে পরে যায়। ট্রাকের নিচে চাপা পড়ে ট্রাকের ড্রাইভার মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার মীরকাদিম গ্রামের মোঃ আবুজাফরের ছেলে মোঃ রনি (২৯) গুরুত্বও আহত হয়। এসময় ট্রাকের হেল্পারসহ ট্রাকে থাকা পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বদরপুর গ্রামের করিম পেদার ছেলে মোঃ বেলাল পেদা (৩০), পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরহরিদপুর সানু মৃদার ছেলে মোঃ জসিম মৃধা (৩০), পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বদরপুর গ্রামের মোঃ নাছিরের ছেলে মোঃ শাহারুল (২৩) ও পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার কালীরচর গ্রামের চান্দু শেখের ছেলে হেলাল (৩৬) সহ আরও ৪ শ্রমিক আহত হয়। এরাকাবাসী ও পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেছে।

Leave A Reply

Your email address will not be published.