Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফরিদপুরে হাসপাতাল থেকে নবজাতক চুরি

Faridpur Hospital Child Theafing Pic 13.4.16

খালেদুর রহমান, ফরিদপুর: ফরিদপুরের সদর হাসপাতাল থেকে এক দিন বয়সের এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকাল আনুমানিক ৭ টার সময় এঘটনায় ঘটে। এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় একটি জিডি করা হয়েছে।
জানা যায় , রাজবাড়ি জেলার কুশ্যিগ্রামের নজরুল শেখ (৩০) এর আন্তসত্বা স্ত্রী পারভীন আক্তারকে মঙ্গলবার সকালে ফরিদপুর সদর হাসপাতালের লেবার ওয়ার্ডের ৯ নম্বর বেডে ভর্তি করে। মঙ্গলবার দুপুর ১২ টার সময় পারভীন একটি পুত্র সন্তানের জন্ম দেয়। প্রথম সন্তান পেয়ে আনন্দেই ছিল নজরুল ও পারভীন। কিন্ত সে অনন্দ স্থায়ী হলো মাত্র ১৯ ঘন্টা। বুধবার সকাল ৭ টার সময় হাসপাতালের বেড থেকে চুরি হলো পারভীনের নারীচেরা ধন। ছেলে হারিয়ে পারভীন এখন নির্বাক।এ দিকে হাসপাতাল জুড়ে এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে পারভীনের বড় বোন কাজলী আকতার বলেন বুধবার সকালে পারভীনকে নিয়ে বাথ রুমে গিয়ে বেডে ফিরে দেখি বাচ্চা নেই। পারভীন এখন তার বাচ্চাকে পাওয়ার জন্য পাগলপ্রায়।
ফরিদপুর সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. আলোমগীর হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতাল কতৃপক্ষ থানায় অভিযোগ করেছে। এটা হাসপাতালের জন্য একটি বেদনাদায়ক ঘটনা। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিমউদ্দিন বলেন, হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ পেয়েছি। আমরা বাচ্চাটিকে খুজে বের করার চেষ্টা করছি।

Leave A Reply

Your email address will not be published.